রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ২:০০ পিএম |

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২গাজীপুরের শ্রীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম হোসেন (৩৮) এবং মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মোটরসাইকেলযোগে উপজেলার রাজাবাড়ী যাচ্ছিলেন কালাম ও কাজল। শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে পৌঁাঁলে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেল ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই কাজল মিয়া মারা যান।

গুরুতর আহত কালামকে উদ্ধার করে রাজাবাড়ী আল-রাজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২