মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
লাকসামে ভুয়া এসবি পুলিশ আটক
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ৮:০৯ পিএম |

লাকসামে ভুয়া এসবি পুলিশ আটককুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে এক ভুয়া এসবি পুলিশ ও তার সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতে চালান করা হয়। রোববার (১৫ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কটি পরে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ঐ ২ প্রতারককে আটক করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশের কটি পরিহিত বাদল (৪৫) ভয়-ভীতি দেখিয়ে লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সে ও তার সহযোগী সাদ্দাম ওরফে বোতল পালানোর চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদে তার আসল রূপ বেরিয়ে আসে। এসময় তার পরিহিত পুলিশের একটি নেভি ব্লু রঙের জেকেট, নেমপ্লেট, নাইলনের বেল্ট, বিডি পুলিশ লেখা কেডস, পুলিশের মনোগ্রাম ও মুজিব শতবর্ষ লোগো যুক্ত রেশন চালান ফরম; যার গায়ে কুমিল্লা এসবি শাখা, বাদল, ব্যাচ নং ৫১০৭১ উল্লেখ রয়েছে।লাকসামে ভুয়া এসবি পুলিশ আটক
এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক সুনীল চন্দ্র সূত্রধর বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২