শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে,মাধ্যমিকে ৩ জুলাই
প্রকাশ: রোববার, ২৬ জুন, ২০২২, ১২:০০ এএম আপডেট: ২৬.০৬.২০২২ ২:৩৩ এএম |

প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে,মাধ্যমিকে ৩ জুলাইনিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানি ঈদ উপলক্ষে ২৮ জুন থেকে প্রাথমিকে এবং ৩ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে।
শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস বন্ধ থাকবে।
অপরদিকে মাধ্যমিকে ১৫ দিনের ছুটি শেষে আবার বিদ্যালয় খুলবে ১৯ জুলাই। মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল।
আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে পর্যন্ত নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধায় পূর্ব নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন করে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্কুলে সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ একটানা ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২