শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
নতুন সাজে জিমেইল, যেভাবে আপনিও সাইড প্যানেল পরিবর্তন করবেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১২:১৪ পিএম |

নতুন সাজে জিমেইল, যেভাবে আপনিও সাইড প্যানেল পরিবর্তন করবেনঅনেকেই এখন গুগলের মেইল সেবা জিমেইল ব্যবহার করেন। হয়তো খেয়াল করে দেখেছেন, জিমেইলকে নতুন সাজে উপস্থাপন করা হয়েছে। এতে দুটি সাইড প্যানেল যুক্ত হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মূল পরিবর্তনটি এসেছে বাম দিকের সাইড প্যানেলে। আগে জিমেইলে একটি একক প্যানেল ছিলো যেখান থেকে ব্যবহারকারী জিমেইলের বিভিন্ন লেবেল ও ক্যাটাগরির  (যেমন- ইনবক্স, স্টারেড ট্র্যাশ) অ্যাকসেস পেয়ে থাকে।

উপরে ডানদিকে তিন লাইনের আইকনে (যা হ্যামবার্গার নামে পরিচিত) ক্লিক করতে হয়,  অন্যান্য আইকন এবং লেবেল অথবা শুধু আইকন দেখতে এই প্যানেলটিতে চাপ দিলেই হয়। এখন গুগল আরেকটি সাইড প্যানেল করেছে যা মেইল, চ্যাট, স্পেস এবং মিটসহ বিভিন্ন অ্যাপস দ্রুত ব্যবহার করা যায়।

জিমেইলের নতুন ভিউ পেতে হলে পেজের সেটিংস আইকনের উপরের ডানপাশে ক্লিক করতে হবে এবং ‘ট্রাই আউট দ্য নিউ জিমেইল’ ভিউতে আবার ক্লিক করে পেজ রিফ্রেশ করতে হবে।

তবে সবার কাছে একসঙ্গে দুটি প্যানেল পছন্দ নাও হতে পারে। এমন ব্যবহারকারীরা উপরের ডানপাশের সাইডে হ্যামবার্গারে ক্লিক করে একটি প্যানেল পুরোপুরি অদৃশ্য করে ফেলতে পারেন।

আর দ্বিতীয় প্যানেলটি পুনরায় ফেরত আনতে চাইলে হ্যামবার্গার আইকনে ক্লিক করলেই হবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২