মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
প্রকাশ: বুধবার, ৩ মার্চ, ২০২১, ৭:৪৭ পিএম |

৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তিটি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করা চাট্টিখানি কথা নয়। মেলে তো মোটে ৪ ওভার! নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবার সেই কঠিন কাজটিই করে দেখালেন অ্যাশটন অ্যাগার। অস্ট্রেলিয়াকে দারুণ জয় এনে দেওয়ার পথে এই বাঁহাতি স্পিনার গড়লেন অনন্য এক কীর্তি।

ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬৪ রানের জয়ে অ্যাগারের শিকার ৩০ রানে ৬ উইকেট। এই পারফরম্যান্সে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।

১

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার অ্যাগার।

বাঁহাতি স্পিনে আগের সেরা বোলিং ছিল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের, নিউ জিল্যান্ডের বিপক্ষেই ৩ রানে ৫ উইকেট।

২

টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন অ্যাগার। স্পর্শ করলেন একাধিকবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

২ বার ৫ উইকেট নিয়ে এই রেকর্ডে আগে থেকেই আছেন ৫ জন-ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস, উমর গুল ও রশিদ খান।

১

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড অ্যাগারের এই পারফরম্যান্স।

আগের রেকর্ডও ছিল তারই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট।

০

অস্ট্রেলিয়ান স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে ৫ উইকেট অ্যাগার ছাড়া আর নেই কারও। পেসারদের মধ্যে আছে কেবল জেমস ফকনারের, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ২৭ রানে ৫ উইকেট।

৪

টি-টোয়েন্টিতে ৬ উইকেটের স্বাদ পাওয়া চতুর্থ বোলার অ্যাগার। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস একাই এই পারফরম্যান্স দেখিয়েছেন ২ বার, একবার করে ভারতের দিপক চাহার ও যুজবেন্দ্র চেহেল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২