মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুইজন আটক
"হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন"
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বুধবার, ৩ মার্চ, ২০২১, ৯:১৬ পিএম |

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ  দুইজন আটক "হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন"
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার বেলা  সোয়া ১১ ঘটিকায় বুড়িচং  উপজেলার দক্ষিণগ্রাম(তালতলা) এমরানের মুরগী ফার্মের সামনে কুমিল্লা - বাগড়া সড়কের পার্শ্ব হতে বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গঁজাসহ  দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক
করেছে।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক পিপিএম ও ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ খান জানান- থানার এসআই অহিদুল হক সঙ্গীয়  ফোর্স নিয়ে উক্ত স্থান থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

 আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিয়াহুরা গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে  মোঃ জহিরুল ইসলাম (২৭), একই এলাকার  শাহাপুর উলুরচর গ্রামের  শিশু মিয়া  প্রকাশ হোসেন মিয়ার স্ত্রী   আমেনা (৩৫)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক পিপিএম ও ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ খান আরো জানান-"পরিচয় গোপন করে তথ্য দিন, নিরাপদ সমাজ গড়ায় অংশ নিন"।















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২