শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় একদিনে করোনায় আরও ৩ মৃত্যু
শনাক্ত ৩০
প্রকাশ: রোববার, ৯ মে, ২০২১, ১২:০০ এএম আপডেট: ০৯.০৫.২০২১ ১:১৭ এএম |

কুমিল্লায় একদিনে করোনায় আরও ৩ মৃত্যুমাসুদ আলম: কুমিল্লায় একদিনে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া এই তিন ব্যক্তির মধ্যে সবাই নারী। এদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় দুই নারী (৬০, ৩৬) এবং মুরাদনগর উপজেলায় এক নারী (৬০)। তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তিন মৃত্যুসহ জেলায় এপর্যন্ত ৩৯৭ জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১২ হাজার ৩১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একদিনে নতুন করে ৫৫জনসহ জেলায় এই পর্যন্ত ১০ হাজার ১ জন সুস্থ হয়েছেন।    
শনিবার তথ্যগুলো নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলায় গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৭৮টি রিপোর্টের মধ্যে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৪জন, সদর দক্ষিণ, চান্দিনা, দাউদকান্দি, মুরাদনগর ও মেঘনায় একজন করে, লাকসাম, বরুড়া, তিতাস ও নাঙ্গলকোটে দুইজন করে এবং দেবিদ্বার তিনজন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২