রোববার ● ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী আর নেই
প্রকাশ: শনিবার, ১৯ জুন, ২০২১, ১:৩০ পিএম |

সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী আর নেইটাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী কুলসুমজামান আর নেই।

শনিবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকা এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮২) বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি এক ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল ও এক মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজা নামাজ গুলশান আজাদ মসজিদে ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচি গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২