শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় রিভলবার ও গুলিসহ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ টিপু আটক
মাসুদ আলম
প্রকাশ: শনিবার, ১৯ জুন, ২০২১, ৬:২০ পিএম |

কুমিল্লায় রিভলবার ও গুলিসহ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ টিপু আটক কুমিল্লায় রিভলবার ও গুলিসহ আব্দুল্লাহ আল টিপু (৩২) নামে এক ‘অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় র‌্যাবের অভিযানে এই সন্ত্রাসী আটক হয়। এসময় তার সঙ্গে থাকা একবটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল করিম ভূইয়ার ছেলে। কুমিল্লায় রিভলবার ও গুলিসহ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ টিপু আটক
কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদান নাজমুছ সাকিব জানান, টিপু দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উল্লেখ্য যে, তার নামে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ০৯ (নয়) টি মামলা রয়েছে।
এছাড়াও আটকের পর তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আরও একটি মামলা প্রকৃয়াধীন রয়েছে। চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২