শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
ঢাকা থেকে নারায়ণগঞ্জ-কুমিল্লা হয়ে চট্টগ্রাম রেলপথের কথা চিন্তা করা হচ্ছে- কুমিল্লায় রেলমন্ত্রী
তানভীর দিপু
প্রকাশ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩০ পিএম |

ঢাকা থেকে নারায়ণগঞ্জ-কুমিল্লা হয়ে চট্টগ্রাম রেলপথের কথা চিন্তা করা হচ্ছে- কুমিল্লায় রেলমন্ত্রীরেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ-কুমিল্লা হয়ে চট্টগ্রাম রেলপথের কথা চিন্তা করা হচ্ছে। এভাবে রেল যোগাযোগ হলে ঢাকার সাথে চট্টগ্রামের ৭০ কিলোমিটার রেললাইনের দূরত্ব কমে আসবে। এই প্রকল্পটি সঠিকভাবে উত্থাপন করা হলে আশাকরি প্রধানমন্ত্রী এই পথটি করার অনুমোদন দিবেন। 
তিনি আজ কুমিল্লা রেলওয়ে স্টেশনে কুমিল্লা-লাকসাম ডুয়েলগেজ ডাবল লাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
এছাড়া মন্ত্রী আরো বলেন, আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে লাকসাম থেকে আখাউড়া ৭২কিলোমিটার ডুয়েলগেজ রেললাইনের সম্পূর্ন কাজ সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথে রেল চলাচল উদ্বোধন করবেন। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম  ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবললাইন রেল চলাচলের জন্য উদ্বোধন করা হলো। 

বাংলাদেশ রেলওয়ের মহাসচিব ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাশেম খান,রেল সচিব মোঃ সেলিম রেজা ও রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আক্তার। 
প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মান করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইলে রেল চলাচল আজ থেকে শুরু হলো। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২