রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় আরো ২৪৩ জনের করোনা শনাক্ত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ৯:৫৩ পিএম |

কুমিল্লায় আরো ২৪৩ জনের করোনা শনাক্তকুমিল্লায় একদিনে আরো ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮.১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৮৮ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও লাকসাম উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন এবং মুরাদনগর উপজেলায় ১৯ জন, বরুড়ায় ১৮ জন, দাউদকান্দিতে ১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ১৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন করোনায় আক্রান্ত হন। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ৭৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৩৮৮ জন; প্রাণ হারিয়েছেন ৯৬০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬৪৯ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৭০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।
    













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২