রোববার ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩
দাউদকান্দিতে পল্লী চিকিৎসককে অর্থদণ্ড চেম্বার সিলগালা
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম আপডেট: ০৯.০৮.২০২২ ১:১১ এএম |

দাউদকান্দিতে পল্লী চিকিৎসককে অর্থদণ্ড চেম্বার সিলগালাআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি পৌর সদরে মোঃ বিল্লাল হোসেন সরকার নামের এক পল্লী চিকিৎসককে মোবাইল কোর্ট অর্থদন্ড করেছে। একই সাথে তার চেম্বার সিলগালা করা হয়।
সোমবার বিকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান এ রায় প্রধান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান জানান, মোঃ বিল্লাল হোসেন সরকার বিএমডিসি'র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তিনি পল্লী চিকিৎসক হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে দীর্ঘদিন প্রতারনা করে আসছেন। একই সাথে তিনি এন্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন প্রয়োগ করে থাকেন যাহা নিয়মবহির্ভূত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায়
৫০ হাজার টাকা অর্থদন্ড এবং চেম্বার সিলগালা করা হয়।
এদিকে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ভুয়া চিকিৎসকরা চেম্বার ফেলে পালিয়ে যেতে দেখা যায়।
এসময় তার সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ নাজমুল হুসেন ও স্থানীয় সাংবাদিকগণ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২